1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৪.১৮ এএম
  • ২৬১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবকের নিহতের ঘটনা ঘটেছে। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। 

রোববার ১৩ এপ্রিল রাত ৮টার দিকে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এর সি ব্লকে এ ঘটনা ঘটে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন। 

নিহত যুবক হলেন- উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মোহাম্মদ হোছেনের ছেলে মোঃ নুর হোসেন প্রকাশ সাইফুল(২৩)।

গুরুতর আহতরা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা সোনা মিয়ার পুত্র জোবায়ের(১৭) ও একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে মোঃ রফিক(১৬)। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

জানা যায়, উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প সি ব্লকের ফুটবল খেলার মাঠের পার্শ্বে ভিকটিমের ইভটিজিং করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এর মোহাম্মদ নুর হোসেন প্রকাশ সাইফুল (২৩) পিতা মোঃ হোসেন সহ মোট তিনজন গুরুতর জখম প্রাপ্ত হয়ে উখিয়ার কুতুপালং জিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ নুর হোসেন প্রকাশ সাইফুল মৃত ঘোষণা করেন। বাকি দুই জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com