1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Title :
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাজারে আসছে আইপি৬৯-রেটেড’ স্মার্টফোন রিয়েলমি ‘সি৭৫এক্স’

  • আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২.৫০ পিএম
  • ১২৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ তরুণদের অন্যতম পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি আবারও নতুন চমক দিতে যাচ্ছে। কোম্পানিটি দারুণ সাড়া জাগানো রিয়েলমি ‘সি৭৫’ লাইন-আপের আরো অত্যাধুনিক একটি ডিভাইস গ্রাহকদের উপহার দিতে যাচ্ছে, এটির নাম রিয়েলমি ‘সি৭৫এক্স। আগামী ১৭ এপ্রিল বাংলাদেশের বাজারে নতুন এই স্মার্টফোনটি আনতে যাচ্ছে রিয়েলমি। রিয়েলমি’র ‘সি৭৫’ এর মতো, নতুন  ‘সি৭৫এক্স’-এও থাকবে  ‘আইপি৬৯-রেটেড’ শক রেজিস্ট্যান্স প্রযুক্তি। এটিতে ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি থাকায় এটি পানির নিচে দৃশ্য ধারণ করতে পারে।

এই ফিচারটি পাওয়া যাবে আরো সাশ্রয়ী মূল্যে। যার অর্থ দাঁড়ায় সাধারণ ভোক্তাদের জন্য ফ্ল্যাগশিপ ডিভাইসের ফিচার সহজলভ্য করছে রিয়েলমি। তাই আরো বেশি ব্যবহারকারী পাবেন ধুলো, পানি ও দুর্ঘটনাজনিত পড়ে যাওয়ার মতো পরিস্থিতি থেকে  ফ্ল্যাগশিপ গ্রেডের সুরক্ষা। এর সঙ্গে ডিভাইসে থাকছে আন্ডারওয়াটার ফটোগ্রাফির সক্ষমতাও।

বাজারে আসার অপেক্ষায় থাকা নতুন এই স্মার্টফোনে থাকবে শক্তিশালী ৫৬০০এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করতে পারবেন চার্জ ফুরিয়ে যাবার দুচিন্তা ছাড়াই। আর ব্যাটারির চার্জ কমে এলেও ভাবনার কিছু নেই, কারণ  ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি খুব দ্রুতই; ছোট্ট একটি কফি ব্রেকে মাত্র ৩০ মিনিটে ডিভাইসটিকে রিচার্জ করে দিতে সক্ষম। তারপর ব্যবহারকারীরা আবার মগ্ন হতে পারবেন বিনোদনে কিংবা ‘প্রোডাক্টিভ’ কোনো কাজে।

এছাড়া- রিয়েলমি ‘সি৭৫এক্স’-এ প্রিমিয়াম ডিজাইন ও নান্দনিক ছোঁয়ার পাশাপাশি আরো থাকছে নতুন বেশ কিছু ফিচার, যা ডিভাইসটিকে গ্রাহকদের সার্বক্ষণিক সঙ্গীতে পরিণত করবে।

সবমিলিয়ে ফোনটির প্রিমিয়াম লুক ও মুঠোবন্দি করার মতো স্বাচ্ছন্দ্যতা নিয়ে ডিভাইসটি একসঙ্গে দিচ্ছে সৌন্দর্য ও ব্যবহার উপযোগিতার নিখুঁত মিশেল। স্মার্টফোনটির কার্যকরী ম্যাটারিয়াল ও বৈচিত্র্যময় টেক্সচার ঠিক যেন বেছে নেওয়া হয়েছে সুনিপুণ কোনো ডিজাইনারের ক্যানভাস থেকে; যা কিনা বেশ অনিন্দ্য দেখায়, আর হাতে নিলেই ফোনটি প্রকৃতির সঙ্গে মেলবন্ধনের মতো করেই দারুণভাবে মানিয়ে যায়। সুতরাং নিশ্চিতভাবে এটি অন্য ব্র্যান্ডগুলোর মতো গড়পড়তা মানের সাধারণ কোনো স্মার্টফোন নয়।

‘সি৭৫এক্স’ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com