1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Title :
‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার ইডিএফ ঋণ পাওয়ার শর্ত কঠোর করল বাংলাদেশ ব্যাংক সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

অফিস খুলছে আজ

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ১২.৪৪ পিএম
  • ১০৯ Time View

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ খুলছে দেশের সব সরকারি অফিস-আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও শেয়ারবাজার।

বৃহস্পতিবার (৫ মে) থেকে এসব প্রতিষ্ঠানের অফিস ও লেনদেন সময়সূচি স্বাভাবিক অবস্থায় ফিরছে।

সাধারণ সময়সূচি অনুযায়ী আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। তবে ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনায় অফিস খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এছাড়া আজ শেয়ারবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজানে শেয়ারবাজারে লেনদেন হয়েছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে, রমজানের প্রত্যেক দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকের অফিস চলে। লেনদেন চলেছিলো সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে পবিত্র ঈদুল ফিতরের আগে পোশাক কারখানায় কর্মতর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের জন্য পোশাক শিল্প এলাকায় ২৯ ও ৩০ এপ্রিল তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ সীমিত পরিসরে খোলা ছিলো।

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত মঙ্গলবার সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের দ্বিতীয় দিন বুধবারও ছিল সরকারি ছুটির দিন। ঈদের সরকারি ছুটি শুরু হয় গত ২৯ এপ্রিল।

এ বছর ২৯ ও ৩০ এপ্রিল ছিল যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার ছিল মে দিবসের সরকারি ছুটি। ২, ৩ ও ৪ মে যথাক্রমে সোম, মঙ্গল ও বুধবার ছিল ঈদের ছুটি।

তবে অনেক কর্মকর্তা-কর্মচারীই ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা ৬ ও ৭ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পাবেন। ফলে সব মিলিয়ে তাদের ছুটি কাটাবেন টানা ৯ দিন।

এরইমধ্যে ব্যাংক-বীমা ও শেয়ারবাজারের কর্মকর্তা-কর্মচারীদের যারা গ্রামে ঈদ করতে গিয়েছিলেন তাদের বেশিরভাগই ঢাকায় ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com