1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া দিনাজপুর হলি ল্যান্ড কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান দুই সাংবাদিক কারাগারে, ভূঞাপুরে সাংবাদিকদের ফাঁসাতে প্রতারক চক্রের মিথ্যা মামলা

ইজিবাইকসহ দুর্বৃত্তদের কবলে ইবি ছাত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১১.৫২ পিএম
  • ১৭৫ Time View

স্টাফ রিপোর্টার: ক্যাম্পাসে আসার সময় সড়কে ছিনতাইয়ের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে দিনাজপুর জেলার রানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ছাত্রী জানান, ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল ৬টার বাস ধরার জন্য তিনি ভোর সাড়ে ৫টার দিকে একজন পরিচিত ইজিবাইক চালকের সঙ্গে রওনা দেন। পথে একটি নির্জন স্থানে পৌঁছালে হঠাৎ ৫-৬ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে এবং গলায় রামদা ধরে টাকা-পয়সা ও মালামাল নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা চালককে বেঁধে রেখে ইজিবাইকসহ পালিয়ে যায়।

তিনি জানান, প্রথমে দুর্বৃত্তরা চালকের মোবাইল ফোন ও ইজিবাইকের চাবি ছিনিয়ে নিয়ে নেয় এবং তাকে বেঁধে ফেলে। পরে তার গলায় রামদা ধরে ভয় দেখিয়ে কাছে থাকা টাকা-পয়সা দাবি করে। প্রাণভয়ে তিনি সঙ্গে থাকা আড়াই হাজার টাকা দিয়ে দেন।

তিনি আরও জানান, ইজিবাইকে থাকা তার একটি লাগেজও নিয়ে যায় ছিনতাইকারীরা। এতে তার ল্যাপটপ ও প্রয়োজনীয় জামা-কাপড় ছিল। পরে ওই ছাত্রী রাস্তার পাশে থাকা এতিমখানায় গিয়ে সাহায্য প্রার্থনা করে। তবে তার কাছে থাকা মোবাইলটি নিতে পারেনি ছিনতাইকারীরা। পরবর্তীতে বাড়িতে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা এসে বাড়িতে নিয়ে যান।

ওই ছাত্রী বলেন, “আমি সবসময়ই এই রাস্তায় একাই যাতায়াত করি। এর আগে কখনো আমার সঙ্গে এমন ঘটেনি। আমি অনেক ভয় পেয়েছি। তবে আমি এখন নিরাপদে আছি। থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com