1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Title :
‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার ইডিএফ ঋণ পাওয়ার শর্ত কঠোর করল বাংলাদেশ ব্যাংক সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

ঈদে আশ্রয়ণ প্রকল্পের শ্রমিকদের প্রীতিভোজ করালেন প্রধানমন্ত্রী

  • আপডেট : বুধবার, ৪ মে, ২০২২, ৮.১৬ পিএম
  • ১২৮ Time View

ঈদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ শ্রমিকদের প্রীতিভোজ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের কাজের জন্য ঈদে বাড়ি ফেরা হল না তাদের। তাই শ্রমিকদের সাথে ঈদ আনন্দকে ভাগ করে নিতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মে) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে প্রকল্পের ৩শ’ শ্রমিকের মাঝে খাবার পরিবেশন করা হয়। খাবারের তালিকায় ছিল চিকেন রোস্ট, খাসির মাংস, পোলাও, মাছ, ডাল সবজিসহ উন্নতমানের খাবার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, কসবা পৌরসভার মেয়র এম.জি হাক্কানী, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ।

জানা গেছে, দেশের বৃহৎ আশ্রয়ণ প্রকল্প-২ এর নির্মাণকাজ চলছে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে কসবার খাড়েরা ইউনিয়নের মনকশাই মৌজায়। প্রায় সাড়ে ১২ একর সরকারি খাস জায়গায় ৪০৩টি ঘরের নির্মাণকাজ চলছে। এতে উত্তরাঞ্চলের ৩শ’ শ্রমিক প্রকল্পের কাজ শেষ করতে দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.শাহগীর আলম জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তফাজ্জল হোসেন মিয়া প্রকল্প এলাকা পরিদর্শনে এসে শ্রমিকদের বাড়ি না ফেরার বিষয়টি জানতে পারেন। পরে তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করলে প্রধানমন্ত্রী শ্রমিকদের সাথে ঈদ আনন্দকে ভাগ করে নিতে তাদের জন্য ঈদের দিন দুপুরের খাবারের ব্যবস্থা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com