1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

গাজায় ইসরায়েলি গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮.৫২ পিএম
  • ৭৮ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৭ এপ্রিল ২০২৫, বিকাল ৫টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির এডভোকেট রুহুল আমিন। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের নেতাকর্মী, সাধারণ জনগণ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

বক্তারা গাজার নিরীহ জনগণের ওপর চলমান ইসরায়েলি গণহত্যা ও অমানবিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান জানান এবং বিশ্ব মুসলিমসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় “গাজা গর্বের নাম”, “ইসরায়েল নিপাত যাক”, “মুসলিম উম্মাহ জাগো”, “গণহত্যার বিচার চাই” এ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।।

গণজাগরণমূলক এই কর্মসূচির মাধ্যমে চুয়াডাঙ্গা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাজাবাসীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিক্ষোভ সমাবেশে চুয়াডাঙ্গা সহ আশপাশের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার তৌহিদী জনতা শরিক হন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com