1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Title :
‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার ইডিএফ ঋণ পাওয়ার শর্ত কঠোর করল বাংলাদেশ ব্যাংক সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

হাতিরঝিলে গ্রিল কেটে স্বর্ণালঙ্কার ও মালামাল চুরি

  • আপডেট : বুধবার, ৪ মে, ২০২২, ৭.৫৩ পিএম
  • ১১৭ Time View

ঢাকার হাতিরঝিলে একটি বাসার জানালার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকার মালামাল চুরির খবর পাওয়া গেছে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গতকাল ৩ মে দিবাগত রাতে ঐ বাসায় চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বুধবার (৪ মে) সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর।

তিনি জানান, বুধবার সকালে হাতিরঝিল থানার মহানগর প্রজেক্টের একটি বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে। বাসাটি থেকে স্বর্ণালঙ্কারসহ দামি মালামাল চুরি করে নেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। সরেজমিনে সব তথ্য যাচাই করে দেখা হচ্ছে।

বাসাটি ফাঁকা ছিল কি-না জানতে চাইলে তিনি বলেন, “বাসাটির একটি শোবার ঘরে এ চুরির ঘটনা ঘটেছে। তবে অন্য রুমে বাসার মালিকের বাবা ছিলেন বলে জানা গিয়েছে। বাসা খালি ছিল কি-না তা এখনো নিশ্চিত করা যায়নি। বিস্তারিত তথ্য নিশ্চিত হয়ে পরে বলা যাবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com