1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ জ্বালানী তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক

আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রির অভিযোগে ‘উত্তম মিষ্টি ভান্ডার’কে জরিমানা ও সিলগালা

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৪.১৪ পিএম
  • ৯৮ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কাঁচা বাজারে অবস্থিত ‘উত্তম মিষ্টি ভান্ডার’-কে অস্বাস্থ্যকর ও পচা মিষ্টি বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের জন্য সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার ইনস্পেক্টর মো. মাহফুজ রানা এবং সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দোকানে অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি রাখার প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দোকানটিকে ১৫ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের জন্য সিলগালা করা হয়েছে। এছাড়া, দোকানের ট্রেড লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে।

ইউএনও আরও বলেন, “১৫ দিন পর দোকানটি যদি স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার করে, সঠিক মানের খাবার প্রস্তুত করে এবং পৌরসভায় ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত মুচলেকা দেয়, তাহলে ট্রেড লাইসেন্স ফিরিয়ে দিয়ে দোকানটি পুনরায় খোলার অনুমতি দেওয়া হবে।”

এ সময় পৌর ইনস্পেক্টর মাহফুজ রানা বলেন, “সাধারণ জনগণ যদি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা প্রশাসনের সহায়তায় এ ধরনের দোকানকে জরিমানা ও সিলগালা করা হবে।”

স্থানীয়দের মধ্যে অভিযানের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com