1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

জিডিপির অনুপাত কমাতে হবে, করের আওতা বাড়াতে হবে: অর্থ উপদেষ্টা

  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৩.৩৬ পিএম
  • ১৪১ Time View

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, রেভিনিউতে আমাদের লিকেজ আছে। সেটা কমাতে হবে। জিডিপির রেশিও কমাতে হবে। ট্যাক্সনেট (করের আওতা) বাড়াতে হবে।

রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আইএমএফ কী চায় এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আইএমএফ-এর মূল কনসার্ন হলো রেভিনিউ জেনারেট ও বাজেটের আকার কত হবে, ডেফিসিট কত হবে, আপাতত এসব নিয়ে আলাপ হয়েছে। এসব নিয়ে আরও আলাপ হবে। বাংলাদেশের লোন রেভুলেশন নিয়ে কথা হয়েছে। খারাপ লোনগুলো কীভাবে কী হবে, সেটা নিয়ে একটি আইন করেছি, সেসব বিষয় নিয়ে কথা হয়েছে।

উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাতের শৃঙ্খলা যেন কোনোভাবে বিঘ্ন না হয়, সেসব বিষয় নিয়ে কথা হয়েছে। কোন কোন খাতে রেভিনিউ বাড়ানো হবে, সেসব নিয়েও কথা হয়েছে। এসব বিষয় নিয়ে তারা (আইএমএফ) আবারও বসবে, তখন বিস্তারিত জানতে পারবেন।

তিনি বলেন, আইএমএফ-এর চতুর্থ কিস্তির ঋণ পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। তারা বলেছে, আমরা দেখব। ১৯ এপ্রিল আমরা আবার যাবো, এরপর মে-জুনের দিকে রিভিউ মিটিং হবে। এই রিভিউয়ের পরেই আমাদের ঋণের বিষয়টা নিয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে। রিভিউয়ের ওপরেই তারা সুপারিশ করবে।

দেশের অর্থনীতি নিয়ে তারা কী বলেছে জানতে চাইলে তিনি বলেন, তারা (আইএমএফ প্রতিনিধি দল) বলেছে দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল আছে তবে সঠিক দিকেই আছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। তারা এ বিষয়গুলো দেখবে এবং তারা বলেছে এ মুহূর্তে বাংলাদেশের সরকার স্থিতিশীল রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com