1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

টিউশনি করা উপদেষ্টারা আজ ৬ কোটি টাকার গাড়িতে চড়েন: বুলু

  • আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১.৩৫ এএম
  • ৭২ Time View

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা কিছু দিন আগেও টিউশনি করে নিজেদের পড়াশোনা ও হাতখরচ চালাতেন; আজ তারা ৬ কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। ৩০ হাজার টাকা দামের পাঞ্জাবি পরেন। কেউ আবার শত শত গাড়ির বহর নিয়ে এলাকায় গণসংযোগ করেন। আবার কেউ কেউ কোটি কোটি টাকা ব্যয়ে ইফতার পার্টি করেন। কোনো কোনো উপদেষ্টা বিভিন্ন দপ্তরে গিয়ে আমলাদের ওপর চাপ সৃষ্টি করে বড় বড় কাজ বাগিয়ে নিচ্ছেন। আবার কেউ বিভিন্ন দপ্তরে অযোগ্য লোকদের পদায়ন করেন। এসব অপকর্ম থেকে জাতি মুক্তি চায়। এ জন্যই নির্বাচন দরকার।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ব্যাংক রোডে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

গণভোট সর্ম্পকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বরকত উল্লাহ বুলু বলেন, যারা অনির্বাচিত সরকারের চিন্তা-ভাবনা করেন; তারাই গণভোট বা হ্যাঁ-না ভোটের পক্ষে কথা বলেন। জাতিকে রক্ষা করতে হলে নির্বাচনের বিকল্প নেই।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়, তারা স্বাধীনতার শত্রু।  ৫ আগস্ট সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যদি হেলিকাপ্টারযোগে ফ্যাসিস্ট সরকারপ্রধান শেখ হাসিনাকে ভারতে না পাঠাতেন; তাহলে দেশে আরেকটি ঘটনা ঘটতো। এটা জাতির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াত। সেনাবাহিনী যুগযুগ ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা দেশের সূর্যসন্তান।

বরকত উল্লাহ বুলু বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানের শহীদরা বাংলার চেতনার বাতিঘর, তাদের জীবন দিয়ে এদেশ ফ্যাসিস্টমুক্ত করে আমাদেরকে ঋণী করেছেন। 

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীম বরকত লাকী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মহসিন আলমসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com