1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ জ্বালানী তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক

চুয়াডাঙ্গায় ভৈরব নদীতে ডুবে দুই বছরের লামিয়ার মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৩.২১ পিএম
  • ৯৯ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনায় ভৈরব নদীতে ডুবে লামিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত লামিয়া ওই গ্রামের জামাল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ৩ এপ্রিল বুধবার দুপুরের দিকে লামিয়া বাড়ির আঙিনায় খেলছিল। খেলার ছলে পরিবারের অগোচরে সে বাড়ির পাশের ভৈরব নদীর কাছে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে।

দুপুর ১২টার দিকে উদ্ধার করে দ্রুত চিৎলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ পুরো গ্রামে। শিশুদের নিরাপত্তায় আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com