1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

ভারী বৃষ্টি হতে পারে ঈদের দিন

  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২, ৯.০৫ পিএম
  • ২৯৮ Time View
Rain

ঈদের দিন সারা দেশে কমবেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকায় সকালের দিকে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শঙ্কা রয়েছে, আর বিকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, ‘ঈদের দিন কমবেশি দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও হালকা আবার কোথা ভারী বৃষ্টি হতে পারে। তবে তা হবে থেমে থেমে। ঢাকায় সকালের দিকে বৃষ্টি হলেও তা হবে হালকা। কিন্তু বিকালের দিকে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, সোমবার (২ মে) ভোর রাতেও ঢাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। এ কারণে গত দুই দিনের ভ্যাপসা গরম এখন নেই বললেই চলে।গত ২৪ ঘণ্টটায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাদারীপুর ও রাঙ্গামাটিতে ২৫ মিলিমিটার। এছাড়া যশোর ও ফরিদপুরে ২১, রাজারহাট ও রাজশাহীতে ১৮, তাড়াশে ৮, খেপুপাড়া ও ঢাকায় ৭, খুলনা ও ডিমলাতে ৬, চুয়াডাঙ্গায় ৫, সাতক্ষীরা ও রংপুরে ৩, বরিশাল ও ঈশ্বরদীতে ২, কুমারখালী, নিকলি, সিলেট ও ফরিদপুরে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া, পটুয়াখালী ও সৈয়দপুরে সামান্য বৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com