1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

চুয়াডাঙ্গা সরকারি এতিমখানায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেদী উৎসব অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৬.১২ পিএম
  • ৮১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার সরকারি শিশু পরিবার (বালিকা) এতিমখানায় অর্ধশতাধিক শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মেহেদী উৎসব। শনিবার (২৯ মার্চ) সকাল ১০টায় প্রিয় শহর চুয়াডাঙ্গা ও মানবিক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এবং সাদিয়াস মেহেদী কর্নার এর সৌজন্যে এই আয়োজন করা হয়।

মেহেদী উৎসবে এতিম শিশুদের হাতে সুন্দর ও নান্দনিক নকশার মেহেদী লাগানো হয়, যা তাদের মুখে হাসি ফোটায়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও ঈদের খুশির ছোঁয়া।

উৎসবে উপস্থিত ছিলেন প্রিয় শহর চুয়াডাঙ্গার প্রধান অ্যাডমিন যুবরাজ খান রিমন, উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ হক, সিনিয়র অ্যাডমিন বুরহান, অমিত হাসান, রিংকু, রাছেল, রানা এবং সাদিয়াস মেহেদী কর্নার এর প্রোপ্রাইটর সাদিয়া আফরিন জিমি।

এছাড়া, নারী ডিপার্টমেন্ট থেকে উপস্থিত ছিলেন পিংকি, লাবণ্য, সুমাইয়া, রিধিতা, খাদিজা, তন্নি, জাকিয়া, সুরাইয়া, দিপা, ইতি, চাঁদনী, মোছাঃ সাড়া প্রমুখ।

আয়োজকরা জানান, এতিম শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রতি বছরই এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

এমন মহতী উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এতিমখানার সংশ্লিষ্টরা এবং উপস্থিত শিশুরাও আনন্দঘন পরিবেশে দিনটি উপভোগ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com