1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া দিনাজপুর হলি ল্যান্ড কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান দুই সাংবাদিক কারাগারে, ভূঞাপুরে সাংবাদিকদের ফাঁসাতে প্রতারক চক্রের মিথ্যা মামলা

ঈদে ঢাকা ছাড়ছেন প্রায় ১ কোটি মানুষ

  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২, ৩.৪৬ পিএম
  • ১৮৩ Time View

এবারের ঈদুল ফিতর উদযাপনে ঢাকা ছাড়ছেন প্রায় এক কোটি লোক। বেশির ভাগ লোক ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি গেছেন।আর ঈদের ছুটি পেয়ে বিদেশে গেছেন প্রায় ১০ লাখ লোক। এবারের ঈদের ছুটি আগে ভাগে শুরু হওয়ায় যানবাহনের ওপর তেমন চাপ পড়েনি।

গত ২৮ এপ্রিল থেকেই রাজধানীর ছাড়তে শুরু করেছেন লোকজন। আর এবার রোজা ৩০টি হওয়ার কারণে অনেকেই স্বস্তিতে ঈদযাত্রা করছেন। প্রতি বছরই ঈদের ছুটিতে রাজধানীর বাসিন্দাদের মধ্যে বড় একটি অংশ গ্রামের বাড়ি যান। এছাড়া ছুটি কাটাতে বিদেশে যান অনেকে। অনেকেই আবার ঈদের ছুটিতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ভ্রমণ করেন।

আজ (২ মে) রোজার শেষ দিনেও অনেকেই ঢাকা ছাড়ছেন। গত দু’বছর করোনার প্রভাব থাকায় সাধারণ মানুষের ঈদযাত্রা স্বস্তির ছিল না। তবে এবার করোনার প্রভাব কমে যাওয়ায় ঈদ যাত্রায় স্বস্তি মিলেছে।

এদিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, গত ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ নয় হাজার মোবাইল সিম। এর আগের দু’দিন ২৭ ও ২৮ এপ্রিল প্রায় ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। সে হিসেবে শুধু চারদিনেই ৭৩ লাখ সিম ঢাকার বাইরে গেছে।

এদিকে ঢাকা থেকে প্রায় ১০ লাখ লোক ঈদের ছুটি কাটাতে বিদেশে গেছেন। এর মধ্যে প্রায় পাঁচ লাখ লোক ঈদ উপলক্ষে ভারতে গেছেন। এছাড়া দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডেও উল্লেখযোগ্য সংখ্যক লোক ঈদের ছুটি কাটাতে গেছেন।

অনেকে আবার ঈদের ছুটিতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে গেছেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের পছন্দ কক্সবাজার সমুদ্র সৈকত। কেননা গ্রীষ্মকালে অনেকেই স্বস্তির জন্য সৈকতে সময় কাটাতে পছন্দ করেন। সে কারণে ঈদে ঢাকা থেকে অনেকেই কক্সবাজারের সমুদ্র সৈকতকেই বেছে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com