1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাখালডাঙ্গা ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫.১৪ পিএম
  • ৭৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দ্বীননাথপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাখালডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) বাদ আসর ইউনিয়ন আমীর মাওলানা মহসিন আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার আমীর মাওলানা বিলাল হোসাইন, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সদর থানার সেক্রেটারি মোঃ গোলাম রসুল, মাখালডাঙ্গা ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান ও IBWF সদর থানার সভাপতি মোঃ মাসুম বিল্লাহ হাওলাদার। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়-নীতির সংগঠন। এটি ধর্ম নিয়ে রাজনীতি করে না বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে। তিনি বলেন, “ন্যায়বিচার, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশ হবে সোনার দেশ, চাঁদাবাজ মুক্ত দেশ, ধনী-গরিবের বৈষম্য থাকবে না, সবাই সমান সুযোগ-সুবিধা পাবে।”

ইফতার মাহফিলে শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com