1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Title :
দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজুড়ে বন্ডবাজারে অস্থিরতা, চাপে সরকার-ব্যবসা-ঋণগ্রহীতা গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে তুলে নিয়ে নির্যাতন, প্রতিবাদ করায় ৫ জনের ওপর মামলা বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করতে নতুন সার্কুলার বাংলাদেশ ব্যাংকের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উৎসে কর কর্তনের নির্দেশ এনবিআরের তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক হাই-টেক পার্কের প্রতিষ্ঠানের রয়্যালটি ও কারিগরি ফি পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক এস আলম-সংশ্লিষ্টদের ইসলামী ব্যাংকের শেয়ার স্থানান্তরে নিষেধাজ্ঞা এদেশে নারীদের মুক্তি চাইলে ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে ভাসানী নারী মুক্তি পার্টিকে শক্তিশালী করতে হবে— ড. আবু ইউসুফ সেলিম অনিয়ম দমনে পেশাগত হিসাববিদ প্রয়োজন: অধ্যাপক সেলিম উদ্দিন

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৩.৪১ পিএম
  • ১৪২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে বসতবাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জেরে মফিজুল ইসলাম (৪৫) নামে এক জনকে পিটিয়ে হত্যার ঘটনায়  বীরগঞ্জ থানায় মামলা হলে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মফিজুল ইসলামের মৃত্যু হয়।

নিহত মফিজুল ইসলাম (৪৫) উপজেলার শতগ্রাম ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের পিতা- মৃত সলিমুদ্দিনের ছেলে।

হামলার  ঘটনায় জড়িত থাকার অভিযোগে শতগ্রাম ইউনিয়নের একই এলাকার মৃত লতিফুর রহমানের ছেলে মোঃ হাসিনুর রহমান (৩৫), মোঃ আনিছুর রহমান (৫২) তার ছেলে মোঃ সেলিম মিয়া (২১), মোঃ সিয়াম(২০) ও মোঃ হাসিনুর রহমানের স্ত্রী মোছাঃ ফারজানা বেগম ওরফে ফাহিমা খাতুন (৩৫) নামে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শতগ্রাম ইউনিয়নের  বানিয়াপাড়া গ্রামে সফিকুল ও হাসিনুরের পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৭ মার্চ সন্ধা সাড়ে ৬টার দিকে দুই পক্ষের মারপিটের ঘটনায় থানায় অভিযোগ করার সংবাদ পেয়ে এজাহার নামীয় আসামীরা ১০ মার্চ সন্ধ্যায় পুনরায় প্রতিপক্ষের উপর হামলা চালালে মফিজুল ইসলামসহ ৮ জন আহত হয়। গুরুতর আহত মফিজুলকে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে প্রেরণ করেন সেখান অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করলে শুক্রবার (১৪মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুল এর মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে দুই পক্ষের বিরোধের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আহত মফিজুল ইসলাম নামে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়ে মৃতের পরিবারের কাছে জানতে পেরেছি। শুক্রবার সকালে নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী একটি হত্যা মামলা দায়ের করেছে। যাহার মামলা নং ১৮, তারিখ ১৪/০৩/২০২৫

এই মামলার তদন্তকারী কর্মকর্তা  এসআই মোঃ জাহাঙ্গীর বাদশা রনি বিকালে জানান, এজাহার নামীয় ১০জন আসামী মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com