1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

নারী নির্যাতন প্রতিরোধ হটলাইনে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে পুলিশ

  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯.৫২ পিএম
  • ১৫১ Time View

দেশজুড়ে নারীবিদ্বেষী ঘটনাপ্রবাহ ও ধর্ষণকাণ্ডের মধ্যে নারী নির্যাতন প্রতিরোধে জোরালো পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে জরুরিভিত্তিতে হটলাইন সেবা দিচ্ছে পুলিশ। 

বাহিনীটির সদর দপ্তর থেকে বলা হয়েছে, হটলাইনে নারী নির্যাতনের কোনো তথ্য পাওয়ামাত্রই সেটি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) সকাল ৮টা পর্যন্ত পাওয়া ১০৩টি অভিযোগের মধ্যে ক্ষেত্রবিশেষে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

অভিযোগের ভিত্তিতে যেসব ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার সেখানে তৎক্ষণাৎ নিকটস্থ থানার পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে, বলছে পুলিশ সদর দপ্তর। 

হটলাইন সেবার আওতায় অভিযোগ পাওয়ার পর যেসব ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি, সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর সোমবার (১০ মার্চ) বিকাল ৪টা থেকে হটলাইন চালু করে।

অবশ্য, হটলাইনের মাধ্যমে পাওয়া ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ নারী নির্যাতন-বিষয়ক নয়। এগুলোর মধ্যে ছিল- কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া প্রভৃতি।

পুলিশ সদর দপ্তরের হটলাইন নম্বরগুলো হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২।

নারী নির্যাতন প্রতিরোধের জন্য খোলা হটলাইন নম্বরে অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com