1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা পেট পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে নাভানা ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু এগ্রো সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে প্রধানমন্ত্রীর সহায়তা চান পোশাক মালিকেরা কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

দুর্ঘটনায় ‘উইশ আই ডিড নট মিস ইউ’ গায়িকা মারা গেছেন

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ৪.৫৫ পিএম
  • ৩৪২ Time View

উইশ আই ডিড নট মিস ইউ’ গানের জন্য বিশ্বব্যাপী খ্যাতি পাওয়া সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।  

পিপল ম্যাগাজিন জানাচ্ছে, শনিবার (১ মার্চ) গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। স্টোনের একজন মুখপাত্র এই খবর নিশ্চিত করেছেন। 

গায়িকার মেয়ে  লেডি ডায়মন্ড সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করে লিখেছেন, ‘আমার মা চলে গেছেন।’

অ্যাঞ্জি স্টোন হিপ-হপ ত্রয়ী দ্য সিকোয়েন্সের সহ-প্রতিষ্ঠাতা। তিনি একজন সফল গীতিকারও ছিলেন। ডি’অ্যাঞ্জেলো, অ্যালিসিয়া কিস এবং লেনি ক্রাভিটজের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন স্টোন। চলচ্চিত্র এবং টিভিতেও কাজ করেছিলেন। তাকে ‘দ্য হট চিক’ এবং ‘দ্য ফাইটিং টেম্পটেশন’-এর মতো সিনেমায় দেখা গিয়েছিলো।    এই সংগীতশিল্পী ১০টি একক অ্যালবাম প্রকাশ করেছিলেন। তার মধ্যে তিনটি গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলো।  

স্টোনের জন্ম ১৯৬১ সালের ১৮ ডিসেম্বর কলম্বিয়ার এসসি-তে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তাঁর সংগীতজীবন শুরু হয়। বন্ধু শেরিল কুক, যিনি ‘চেরিল দ্য পার্ল’ নামে পরিচিত এবং গোয়েনডোলিন চিসোলম, যিনি ‘ব্লন্ডি’ নামে পরিচিত, তাদের সাথে ‘দ্য সিকোয়েন্স’ প্রতিষ্ঠা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com