সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, ২৫% ক্যাশ ও ৫% স্টক সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আরএফএল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন এই প্রথম রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত – ১০ সুনামগঞ্জের মান্নারগাঁওয়ে দখলীয় ভূমি জবর দখলের পাঁয়তারা

চালের দাম আর বাড়বে না: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৩৩ Time View

আর কিছুতে চালের দাম বাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) খাদ্য ভবনে দেশের আট বিভাগের আট জেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

খাদ্যমন্ত্রী জানান, আজ থেকে সারাদেশে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আর মে মাসের ৭ তারিখ থেকে শুরু হবে চাল কেনা। এ বছর সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল এবং সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ধান ও চাল সংগ্রহ করতে গিয়ে কৃষকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন মন্ত্রী। তবে ধান ও চালের মানের ব্যাপারে কোনও আপস করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মে মাসের ৭ থেকে ১৬ তারিখের মধ্যে মিলারদের সঙ্গে চাল কেনার জন্য চুক্তি করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘মিলাররা যাতে চুক্তির শর্ত বরখেলাপ না করে তাও নিশ্চিত করতে হবে।‘

এর আগে আটটি বিভাগের ৮টি জেলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS