1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন

  • আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.১২ পিএম
  • ১৩৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়। দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের সভাপতিত্বে এ প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মেলার শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জোহা পলাশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী আব্দুর রহিম ও তানভীর ইসলাম অনিক। আলোচনা সভাটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস।

তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলায় ১৪টি স্টল স্থাপন করা হয়েছে, যেখানে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও চাষাবাদ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। মেলাটি ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com