শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান অডিটে নিচ্ছে এনবিআর ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত হাম না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট আয়কর বিধিমালা পরিবর্তনে চাপে বিজ্ঞাপন শিল্প, সংশোধনের দাবি ইরান সহায়তায় বাংলাদেশ কমিটি গঠন চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া: বিআরজেএ’র তীব্র প্রতিবাদ ও বিচার দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

সুখবর দিতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২০০ Time View

সুখবর দিতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এমন প্রত্যাশা নিয়ে তার অপেক্ষায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে খবরটা কী হতে পারে সে বিষয়ে প্রকাম্যে কিছু বলতে চাননি তিনি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন আভাস দিলেন পররাষ্ট্রমন্ত্রী।

তবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে উভয় দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তোলা হবে।

তিনি বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও থাইল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় যোগাযোগের বিষয়ে আলোচনা হবে। আমরা আরও বেশি বাণিজ্য বাড়াতে চাই।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সুখবর সম্পর্কে জানতে চাইলে মোমেন বলেন, তিনি একটা সুখবর আনবেন এমনটা প্রত্যাশা করছি তবে সেই সুখবরটি কি সেটি আমি জানি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এর আগেও ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল, এবার হয়তো সফরের দিনক্ষণসহ আমন্ত্রণ জানানো হবে।

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা ভারতের সহযোগিতা চেয়েছি। তারা যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি উত্থাপন করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS