বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

২৬ ডিসেম্বর চুয়াডাঙ্গার সকল সার ডিলারদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনা সভা করবে জেলা কৃষি অফিস

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার বেলা ২.৩০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুষ্ঠু ও সুন্দরভাবে সার বিতরণ নিশ্চিত করতে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকারের স্বাক্ষরিত পত্রে উক্ত সভার বিষয়ে জানানো হয়। সভায় নির্ধারিত তারিখ, সময় ও স্থানে সংশ্লিষ্ট সকল ডিলারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

সভার আলোচ্য বিষয়সমূহ:

১. চুয়াডাঙ্গা জেলার ইউরিয়া ও নন-ইউরিয়া সার উত্তোলন ও বিতরণ কার্যক্রম।

২. কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ।

৩. নন-ইউরিয়া সারের বর্তমান চাহিদা মোকাবেলার কৌশল।

৪. বিবিধ।

এছাড়া, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা এবং জীবননগর উপজেলার কৃষি অফিসারদের নিজ নিজ উপজেলার ডিলারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এই সভা সারের সুষ্ঠু বিতরণ ব্যবস্থাপনা এবং কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS