1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

চুয়াডাঙ্গায় জেলা সার-বীজ মনিটরিং এর মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৫.৪৪ পিএম
  • ১০২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে,রোববার, ১৫ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম অর্ক ও সজিব হোসেন এবং জেলার চারটি উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএডিসি ও বিএফ এর প্রতিনিধি, সাংবাদিক, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কৃষকদের কাছে সারের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর জোর দেন। তারা বলেন, ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করলে কৃষকদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা জেলার সার ও বীজ সরবরাহ পরিস্থিতি, কৃষি খাতের উন্নয়নে বর্তমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় কৃষিখাত উন্নয়নের প্রয়োজনীয় দিকগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে সম্মিলিত প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয় ,

সভায় কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের প্রস্তাবের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধিকে জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সম্প্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক নিয়োগকৃত  নতুন ১১ জন  ডিলার কে পুনঃ তদন্ত ও যাচাই শেষে যাদের সার ডিলার হওয়ার যোগ্যতা প্রমাণিত হয়েছে, তাদের সার বরাদ্দ প্রদানের অনুমতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com