রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে এনবিএফআইয়ের সময়সূচি পুনর্নির্ধারণ এনবিআরে বড় পদোন্নতি, ২৮ অতিরিক্ত কমিশনার হলেন কমিশনার মাধবপুরে মির্জা ফখরুল, শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি শ্রীপুর মাওনা জোনাল অফিসে ডিজিএম প্রকৌশলী শান্তনু রায়ের কাছে সরাসরি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ ‎ সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরী- সাংবাদিক এইচ এম মহিউদ্দিন শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবন দিল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রী নওশিন মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত ছাতকের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা জ্বালানি সংকটে ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি

অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে লঞ্চের ডাবল ট্রিপের ব‍্যবস্থা করা হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১০৯ Time View

‘লঞ্চে অনুমোদিত সংখ‍্যার অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে লঞ্চের ডাবল ট্রিপের ব‍্যবস্থা করা হবে। সময়মতো লঞ্চ ছেড়ে যাবে। আমরা বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড, নৌ পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের নিরাপত্তার কথা ভাবছি না, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করছি।’

রোববার (২৪ এপ্রিল) রাজধানীর সদর ঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। এ সময় ঝুঁকি নিয়ে লঞ্চে আরোহন না করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ঝুঁকি নেওয়ার চেয়ে জীবন অনেক মূল‍্যবান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌ সেক্টরের উন্নয়নে কাজ করছেন। আগামী ২০২৫-২৬ সালে আরও নিরাপদে যাত্রী পারাপার করতে পারব। ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছে অধিক মাসুল ও অতিরিক্ত অর্থ আদায় করলে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে দুষ্টুচক্র সক্রিয় আছে। তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব‍্যবস্থা নিতে হবে।

এ সময় অন‍্যান‍্যের মধ‍্যে বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক, বাংলাদেশ অভ‍্যন্তরীণ নৌ পরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার পরিচালক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS