1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ঈদে যানজট কমাতে কন্ট্রোল রুম থেকে হবে মনিটরিং: পরিবহন সচিব

  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৪.৩০ পিএম
  • ১৭৯ Time View

এবার কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকবে। এ বিবেচনায় ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানিয়ছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

রোববার (২৪ এপ্রিল) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পরিবহন সচিব বলেন, বিভিন্ন জায়গার সংস্কার কাজ শেষ হয়েছে। কিছু কিছু জায়গায় কাজ অসম্পন্ন রয়েছে। আমরা সে বিষয়ে নির্দেশনা দিয়েছি। এ ছাড়া গুরুত্বপূর্ণ কিছু জায়গার সংস্কার চলছিল। এ কাজ পরে শেষ করার কথা থাকলেও ঈদের কথা বিবেচনা করে আগেই শেষ করা হয়েছে।

তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকবে। সেটা বিবেচনায় করেই প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি বসানো হচ্ছে। কন্ট্রোল রুম থেকে সেটা মনিটরিং করা হবে বলে জানান নজরুল ইসলাম।

তিনি বলেন, যানজটের যে আশঙ্কা করা হচ্ছে আশা করছি সেটা অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে। ঘরে ফিরতে মানুষের ভোগান্তি হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com