1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Title :
চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময় কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের দল ঘোষণা শ্রীলঙ্কা সিরিজে

  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৪.২৮ পিএম
  • ১৭৫ Time View
Cricket-Team

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রয়েছেন ইনজুরিতে থাকা শরিফুল ইসলামও। যদিও তাকে দিতে হবে ফিটনেস পরীক্ষা।

কাঁধের চোটের কারণে দলে রাখা হয়নি তাসকিন আহমেদকে। দল থেকে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম ও আবু জায়েদ রাহি। ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না সাদমানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৯ ও ০ রান করেছিলেন তিনি।

এর আগে নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে ২২ ও ৩ আর দ্বিতীয় টেস্টে ৭ ও ২১ রান এসেছিল তার ব্যাট থেকে। এমন পারফরম্যান্সের কারণেই বাদ পড়ে গেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলেননি সাকিব আল হাসান। পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ শেষেই তিনি দেশে ফিরেছিলেন। এই সিরিজ দিয়ে আবারও সাদা পোশাকে ফিরছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ১০ ও ১১ মে বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। এরপর ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। আর ২৩ মে থেকে মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে পা রাখার কথা রয়েছে লঙ্কানদের।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com