1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৯.২৭ পিএম
  • ৮৭ Time View

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেন, বাংলাদেশে বসবাসরত সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম চর্চা করে আসছে। এ বিষয়ে কোনো বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই। তবে, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে, অন্যদেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত।

সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এসব কথা জানানো হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র সচিব। 

জসীম উদ্দিন বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দু’দেশের মধ্যকার ফরেন অফিস কনসালটেশন (এফওসি) উপলক্ষে একদিনের সফরে আজ সকালে বাংলাদেশে এসেছেন। আমি ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দু’দেশের মধ্যে অনুষ্ঠিত এফওসি এ নিজ নিজ দেশের নেতৃত্ব দিয়েছি। আলোচনার পর ভারতের পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। ভারতের সঙ্গে আমাদের বিদ্যমান সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে তার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন।

সচিব বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। এ পরিপ্রেক্ষিতে কনসালটেশনে উভয় প্রতিনিধিদল বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক সামনের দিনে আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন। কনসালটেশনে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আমরা বলেছি, আমাদের নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারত। আমরা দু’দেশের মধ্যে বিদ্যমান অনিষ্পন্ন বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি। এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেছি। আমি দু’দেশের সাধারণ জনগণের ভেতর আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের বিষয়ে জোর দিই এবং এক্ষেত্রে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com