1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Title :
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন আলী হত্যা মামলার প্রধান আসামি হেলাল গ্রেপ্তার টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল ব্যক্তি উদ্যোগে জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বাইডেন

  • আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৮.২৩ এএম
  • ১৭২ Time View

আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক। ২০ জানুয়ারির এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রেসিডেন্ট জো  বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

মার্কিন গণমাধ্যম সিবিএস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২০ সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তিনি তার পরাজয় মানতে অস্বীকৃতি জানান। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন। পরে ২০২১ সালে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ দেননি ট্রাম্প। উত্তরসূরীর অভিষেকে অংশ না নিয়ে যুক্তরাষ্ট্রের ১৫০ বছরের রেকর্ড ভাঙেন তিনি।

সোমবার এয়ার ফোর্স ওয়ানে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস নিশ্চিত করেছেন,  বাইডেন এবং ফার্স্ট লেডি শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে যে-ই জয়ী হোক না কেন, তার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বেটস আরও বলেন, বাইডেন ও ফার্স্ট লেডি এই প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি এটিকে গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের ইচ্ছাকে সম্মান জানানোর গুরুত্বপূর্ণ অঙ্গীকার হিসেবে দেখছেন। একইসঙ্গে একটি সুশৃঙ্খল এবং কার্যকর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বজায় রাখার অঙ্গীকারও বলে মনে করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com