1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

রিমান্ড শেষে কারাগারে আতিক, আলেপ ও ফারুকী

  • আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭.৫৬ পিএম
  • ৬০ Time View

রিমান্ড শেষে সাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, পুলিশের সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিন এবং র‍্যাবের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

শুক্রবার (২২ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৭ ও আদালত-১৯ এই নির্দেশ দেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনামুল করিম লিটন জানান, উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।  

অন্যদিকে একই মামলায় যাত্রাবাড়ী থানায় পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এবং র‍্যাব-২ এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী দুই দিনের রিমান্ডে ছিলেন।  

রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ তাদের কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।  

বকুল মিয়া হত্যা মামলায় এই তিনজনের সম্পৃক্ততার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আদালতের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে মামলার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com