1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৯.৪২ এএম
  • ৪৫৫ Time View

ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যামামলাসহ একাধিক মামলা রয়েছে। আজ রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

তবে কামরুল ইসলামকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে তা জানা যায়নি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তখন থেকেই অনেক আওয়ামী লীগ নেতার মতো আত্মগোপনে ছিলেন কামরুল ইসলাম।

অ্যাডভোকেট কামরুল ইসলাম ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে, তিনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে কামরুল ইসলাম আত্মগোপনে ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com