1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

আলমডাঙ্গায় মোটরসাইকেল ব্যবসায়ী তুষার হত্যার মূলরহস্য উদঘাটন, গ্রেফতার ২

  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩.১০ পিএম
  • ২০৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বেলগাছি এলাকায় গজাড়ির মাঠে মোটরসাইকেল ব্যবসায়ী তুষার আহম্মেদ সবুজ হত্যাকাণ্ডের মূলরহস্য উদঘাটন করে এর সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত তুষার গত ১২ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাত ৯টার দিকে তার মায়ের সঙ্গে ফোনে কথা হয়, তারপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে গজাড়িয়া মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পরপরই চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের নির্দেশনা দেন। নির্দেশনার ভিত্তিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানের নেতৃত্বে আলমডাঙ্গা থানা ও জেলা গোয়েন্দা শাখা মাঠে নামে। অবশেষে ১৪ নভেম্বর ভোরে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযুক্ত মো. সাগর আলী (২২) ও মো. জহুরুল ইসলাম (৪৬) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামি সাগর আলী হত্যার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। প্রাথমিক তদন্তে হত্যার উদ্দেশ্য ও ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এছাড়া আসামিদের কাছ থেকে একটি পুরোনো ডিসকভার মোটরসাইকেল ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় আলমডাঙ্গা থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com