1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৬০

  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১২.০০ পিএম
  • ১৬৯ Time View

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পূর্ব বেকা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বালবেক অঞ্চলের অধিবাসী। বৈরুত থেকে এএফপি এই তথ্য জানিয়েছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহতরা বেকা উপত্যকার ১২টি অঞ্চলের যেখানে হিজবুল্লাহর আধিপত্য রয়েছে। এতে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত দুই শিশু রয়েছে।

হামলায় কমপক্ষে ৫৮ জন আহত হয়েছেন উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, উদ্ধার অভিযান এখনও চলছে। তারা জানায়, ৬০ জনের মধ্যে অন্তত ১৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে বালবেক শহরের পশ্চিমে আল-আলাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, গত মাসের শেষের দিকে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত লেবাননে মোট ১ হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছে।

বালবেকের গভর্নর বাচির খোদর এই হামলাকে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই এলাকায় ‘সবচেয়ে হিংসাত্মক’ বলে অভিহিত করেছেন। বালবেক বেকা উপত্যকার একটি দরিদ্র অঞ্চল যা সিরিয়ার সীমান্তবর্তী। সোমবার সেখানে প্রচণ্ড হামলার আগে কোনো উচ্ছেদ সতর্কতা ছিল না। 

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির খবর অনুসারে, উপকূলীয় শহর টায়ারসহ ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালানোর সময় তারা এখানে এসেছিল।
দুই প্রতিপক্ষের মধ্যে প্রায় এক বছরের আন্তঃসীমান্ত গোলাগুলির পর ২৩ সেপ্টেম্বর ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হয়।

জাতিসংঘের অভিবাসন সংস্থার মতে, যুদ্ধের কারণে অন্তত ১.৩ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধে ৮ লাখেরও বেশি লেবাননের অভ্যন্তরে রয়েছে।
লেবাননের কর্তৃপক্ষের মতে অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ সিরিয়ায় প্রবেশ করেছে, যাদের বেশিরভাগই সিরিয়ান। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com