1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ক্রিকেটার রুবেলের পরিবারের পাশে থাকবে বিসিবি

  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ১২.৫৭ পিএম
  • ১৪৬ Time View

লম্বা সময় ধরেই ব্রেন ক্যান্সারে ভুগছিলেন মোশাররফ হোসেন রুবেল। শেষ পর্যন্ত জীবন যুদ্ধে জিততে পারলেন না বাঁহাতি এই স্পিনার। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রুবেল। এমন অকাল প্রয়াণের পর রুবেলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুই দিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন রুবেল। এরপর মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস, ‘তার স্ত্রীর সাথে আমাদের যোগাযোগ আছে, বেশ কয়েক বছর ধরে বোর্ডের যোগাযোগ ছিল। তার ছেলেটা ছোট, সামনে ভবিষ্যৎ পড়ে আছে। কোনো ধরনের সমর্থন প্রয়োজন হলে আমরা প্রস্তুত। আমরা চাইব তার পরিবারকে সমর্থন দিতে। এটা আমাদের দায়িত্ব, এটা তাদের প্রাপ্য।’

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘তার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেন। আমরা সবাই যে যার জায়গা থেকে সবসময় পাশে থাকব। যেকোনো প্রয়োজনে, যেকোনো দরকারে, যেকোনো সহযোগিতায় আমরা অবশ্যই পাশে থাকব।’

শুধু বিসিবির তরফ থেকে নয়, ব্যক্তিগতভাবেও রুবেলের পরিবারের পাশে থাকতে চান বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান, ‘আমরা ব্যক্তিগতভাবে বলুন আর বোর্ড হিসেবে বলুন, ওর পরিবারের সাথে আছি। যত ধরনের সহায়তায় আমরা অবশ্যই থাকব।’

২০১৯ সালের মার্চে রুবেলের ব্রেনে টিউমার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয়। সুস্থ হয়ে ২০২০ সালে মাঠে ফেরার প্রস্তুতি নিলেও বছরের শেষ দিকে আবারও অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত জীবনের লড়াইয়ে টিকতে না পেরে পরপারে পাড়ি জমিয়েছেন রুবেল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com