1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের বন্ড ইস্যুতে বিএসইসির অসম্মতি

  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৬.৩৫ পিএম
  • ১৩৫ Time View

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসির বন্ড ইস্যুর আবেদন অনুমোদনে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইতোমধ্যে ব্যাংকটিকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত পুনঃবিবেচনার জন্য বিএসইসির কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।

এনসিসি ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০২২ সালের আগস্ট মাসে ‘এনসিসি ব্যাংক নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড-২’ নামে একটি বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ। ওই বন্ডের মাধ্যমে ৫০০ কোটি টাকা উত্তোলন করার কথা ছিল। তবে ব্যাংকটির নতুন বন্ড ইস্যুর আবেদনে অসম্মতি প্রকাশ করেছে বিএসইসি।

গত ৯ অক্টোবর বিষয়টি জানিয়ে এনসিসি ব্যাংককে একটি চিঠি দিয়েছে বিএসইসি। আজ তারা এ চিঠি হাতে পেয়েছে।

এদিকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করতে ম্যানেজমেন্টকে নির্দেশনা দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com