1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারের সংস্কারে টাস্কফোর্স কাজ শুরু করেছে

  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৭.১৩ পিএম
  • ১৮০ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, পুঁজিবাজারের সংস্কারের জন্য বিএসইসি যে টাস্কফোর্স গঠন করেছে তা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর) বিএসইসি ভবনে অনুষ্ঠিত ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় বিএসইসির কমিশনার মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ, বিএসইসির নির্বাহী পরিচালকবৃন্দ এবং ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিসহ শীর্ষ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় ও যথাযথ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি একটি সমৃদ্ধ ও সফল পুঁজিবাজার গড়তে হলে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাথে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল অংশীজন প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

তিনি জানান, সকলের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমেই পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কার সম্ভব।

সভায় ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের শীর্ষ প্রতিনিধিবৃন্দ দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও সংস্কার সংক্রান্ত বিষয়ে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমাধানের বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সমন্বিত গ্রাহক হিসাবের (সিসিএ) রিপোর্টিং ও সিসিএ হতে প্রাপ্ত মুনাফাসহ অন্যান্য বিষয়ে সংস্কার প্রস্তাব, পুঁজিবাজারের রেগুলেটরি কাঠামোর সংস্কার ও উন্নয়ন, পুঁজিবাজারের যথাযথ মনিটরিং ও সুশাসন নিশ্চিতকরণ, আইপিও প্রক্রিয়ার প্রয়োজনীয় সংস্কার আনয়ন, পুঁজিবাজারে সমন্বিত ব্যাক অফিস সফটওয়্যার চালুর উদ্যোগ বাস্তবায়ন, পুঁজিবাজারে সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিতসহ গুরুত্বপূর্ণ মূল্য সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিতকরণ, মার্জিন লোনের সুদহার সংশ্লিষ্ট সংস্কারে উদ্যোগ গ্রহণ, পুঁজিবাজারে আরোপিত কর নীতিসম্পৃক্ত সংস্কারের জন্য সংশ্লিষ্ট সরকারী প্রতিষ্ঠান ও সংস্থার সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা এবং পুঁজিবাজারে বিনিয়োগ উপযোগী পরিবেশ সৃষ্টি ইত্যাদি বিভিন্ন প্রস্তাবনা উঠে এসেছে।

অনুষ্ঠানে পুঁজিবাজারের উপর বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির মাধ্যমে বাজারের গঠনমূলক ও টেকসই সংস্কার সাধনের প্রয়োজনীয়তার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। সভায় পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনসমূহের সমন্বিত উদ্যোগের মাধ্যমে যার যার অবস্থান থেকে সকলকে কাজ করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, পুঁজিবাজারের সার্বিক সংস্কার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে গত ৩০ সেপ্টেম্বর ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল, বিআইসিএম, বিএএসএম, সিএমএসএফের শীর্ষ নির্বাহীদের এবং গত ০১ অক্টোবর ডিবিএ, বিএমবিএ, এসিআরএবি, বিএপিএলসি, এফআরসি, আইসিএবি এবং আইসিএমএবির শীর্ষ প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সম্ভাব্য সংস্কার সংক্রান্ত বিষয়ে আলোচনার লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর বর্তমান কমিশনের সাথে বিএসইসির সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সাধারণ বিনিয়োগকারীদের সাথেও গত ৬ ও ৯ অক্টোবর তারিখে বিএসইসির সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com