1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Title :
ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

হারাম উপার্জন নিয়ে যা বললেন আজহারী

  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১.০৬ পিএম
  • ১৯৪ Time View

হালাল উপার্জনে আছে মহান আল্লাহর অফুরান বরকত (বারাকাহ)। বর্তমান সময়ে বড় সমস্যা হলো বেশির ভাগই কেবল খাওয়ার ক্ষেত্রেই হালাল খোঁজা হয়, আর উপার্জনের ক্ষেত্রে হালাল-হারামের বাছ-বিচার করা হয় না।

রোববার (১৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে হালাল উপার্জনের মাঝে প্রশান্তি আছে বলে উল্লেখ করেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

তিনি বলেন, ‘হালাল-এর মাঝেই আছে অফুরান বারাকাহ। আমাদের মুসলিমদের বড় সমস্যা হলো, আমরা শুধু খাওয়ার ক্ষেত্রেই হালাল খুঁজি, উপার্জনের ক্ষেত্রে বাছ-বিচার করি না। শয়তান আমাদের মাঝে হারামকে নানাভাবে উপস্থাপন করে বোঝাতে চায়– হারামেই আরাম। অথচ প্রশান্তি আছে হালাল উপার্জনের মাঝে। হোক না সেটা সামান্য, হালাল-এর মাঝেই আছে অফুরান বারাকাহ।’

এর আগে দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১১ অক্টোবর) ফের এক মাসের জন্য মালয়েশিয়া চলে যান তিনি। 

যাওয়ার আগে ওয়াজ-মাহফিল নিয়ে তিনি লেখেন, ‘আমি এ জমিনে কোরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে। তাই আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম করতে চাচ্ছি না। আউটডোর প্রোগ্রাম সীমিত করে, কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। পাবলিক ইভেন্ট ছাড়াও অ্যাকাডেমিক এবং প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে চাই। এসব স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। শিগগিরই এসব প্রকল্পের ঘোষণা আসবে, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com