1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

যাত্রাবাড়ীতে লেগুনার হেলপার খুন

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৪.১৩ পিএম
  • ১৮৬ Time View

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় ছুরিকাঘাতে আকাশ (২২) নামে এক লেগুনার হেলপার নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আজ সোমবার (১৮ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে ধোলাইপাড় কবরস্থান রোড মসজিদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুল হক জানান, খবর পেয়ে ভোরে আকাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা মাসুদুল জানান, আকাশের শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিহত আকাশের ছোটভাই শাওন জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পদ্মারচর গ্রামে। যাত্রাবাড়ী মুরাদপুর এলাকায় থাকতেন আকাশ। তবে আকাশ পরিবারের সদস্যদের সঙ্গে তেমন যোগাযোগ রাখতেন না। তিনি লেগুনা স্ট্যান্ডেই বেশিরভাগ সময় থাকতেন। কীভাবে ঘটনা ঘটেছে তা তারা জানেন না। আকাশ আহত অবস্থায় হাসপাতালে তাদেরকে বলে গেছে, মেহেদী হাসান বাট্টি নামে পরিচিত একজন তাকে ছুরিকাঘাত করেন। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com